অসুস্থ সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ
একসময় টেলিভিশন নাটক, মঞ্চ ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন অভিনেতা সমু চৌধুরী। তবে দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংলগ্ন অবস্থার কিছু ভিডিও ছড়িয়ে পড়লে তার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা।



