বেদের উদ্ধৃতি টেনে গো-হত্যায় ৩ মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ভারতীয় আদালত
গুজরাটের একটি আদালত গো-হত্যা এবং গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে তিন মুসলিম ব্যক্তিকে কঠোর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। রায় দেওয়ার সময় গো-সংরক্ষণের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরতে ভারতীয় আদালত হিন্দু ধর্মীয় শাস্ত্র—বেদ ও মনুস্মৃতির উল্লেখ করেছে।



