ইসরায়েলে ক্ষমতার চাবিকাঠি এখন আরব দলগুলোর হাতে, বিপাকে জায়নস্ট বিরোধী জোট
ইসরায়েলের রাজনীতিতে এক অভূতপূর্ব ও সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও ক্ষমতার ভাগ্য ঝুলে আছে আরব দলগুলোর ওপর।


