কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ১০ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গবাদিপশু, ওষুধ, জিরাসহ বিভিন্ন ধরনের পণ্য।



