ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি
ফেনী শহরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আনোয়ার হোসেন পারভেজ নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ তাকে ও তার স্ত্রীকে উদ্ধার করে থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।



