সোহেলের মৃত্যুদন্ড বহাল খালাস পেলেন স্বপ্না
আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যাসংক্রান্ত মামলায় দেশের ইতিহাসে দ্রুততম রায় হয়েছিল ঢাকার অধস্তন আদালতে। এর ধারাবাহিকতায় উচ্চ আদালতেও দ্রুততম সময়ে নৃশংস এ হত্যা মামলার রায় হয়েছে গতকাল মঙ্গলবার।


