গ্রেপ্তারের পর রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন
দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।



