গাজীপুর সাভার আশুলিয়ায় ফের উত্তেজনা
কয়েক দিন পরিস্থিতি স্বাভাবিক থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুরে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা।


