সীমান্তে সন্দেহজনক গতিবিধিতে বিজিবির সতর্কতামূলক গুলি, গ্রেপ্তার ৮
সাতক্ষীরা সীমান্তের পাঁচটি স্থানে অজ্ঞাত ও বেপরোয়া ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।


