কাজী জহিরুল ও আলাউদ্দিনের ‘জলসা’ মাতাল কবিতা-গানে
কবিতার ছন্দ আর ধ্রুপদি সুরের মূর্ছনায় মনোমুগ্ধকর এক সন্ধ্যা উপহার দিলেন কবি কাজী জহিরুল ইসলাম ও সংগীতশিল্পী আলাউদ্দিন আহমেদ। কবিতাপাঠ ও সংগীত পরিবেশনার ব্যতিক্রমী আয়োজন ‘জলসা’ শিরোনামে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।


