নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ, গ্রেপ্তার যুবলীগ নেতা
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় হানিফ ভূঁইয়া (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।



