এবার কমেডি সিরিজে দেখা যাবে রোনালদোকে
ফুটবল মাঠের বাইরেও নতুন পরিচয়ে হাজির হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার টেলিভিশন সিরিজে দেখা যাবে পর্তুগিজ এই ফুটবল তারকাকে। ‘ডে ওয়ানস’ নামের একটি ফুটবলভিত্তিক কমেডি সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি।


