আফগানিস্তানে নারীদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা
আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে ধর্মীয় শাসনের নামে নারীদের ওপর কঠোর বিধিনিষেধের বলয় তৈরি করেছে তালেবান সরকার। পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের না হওয়া, উচ্চ শিক্ষায় নিষেধাজ্ঞাসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের পর এবার দেশটিতে নারীদের চিকিৎসা নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি হয়েছে।



