পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, বাড়ল আবেদনের সময়
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।


