সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত দেবে
আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা হারানো পাঁচটি ব্যাংক একীভূত করে গঠন করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। শুরুতে ক্ষুদ্র ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াকে অগ্রাধিকার দেওয়া হলেও বড় অঙ্কের করপোরেট আমানত এখনই ফেরত দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।


