পাচার-মাদকে অস্থির কক্সবাজার
ভরদুপুরে ১০-১২ রাউন্ড গুলির শব্দে স্তব্ধ উখিয়ার বটতলী বাজার। প্রাণভয়ে দিগি¦দিক ছুটছে মানুষ। ধড়াম করে নেমে যাচ্ছে সব দোকানের শাটার। নিরাপত্তাহীনতার এই কালো ছায়া এখন কেবল সীমান্তের জনপদে সীমাবদ্ধ নেই, তা গ্রাস করেছে কক্সবাজারের আদালত চত্বর থেকে শুরু করে গণমাধ্যমের কার্যালয়ও।



