সুনামগঞ্জের সীমান্তে ৪ ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারটি ঘোড়াসহ বাংলাদেশ ও ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ নভেম্বর) ভোরে সুনামগঞ্জের চাঁনপপুর, লাউরগড়, বালিয়াঘাটা ও প্যাকপাড়া এলাকা থেকে ঘোড়া ও ভারতীয় পণ্যগুলো উদ্ধার হয়।
