কত দূরে ফিলিস্তিনের স্বাধীনতা
ফিলিস্তিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ভূখণ্ড। এর সঙ্গে জড়িয়ে আছে বহু নবী-রাসুলের স্মৃতি। এখানেই অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র মসজিদে আকসা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইসরা ও মেরাজের স্মৃতিও জড়িয়ে আছে এই পবিত্র স্থানের সঙ্গে।



