প্রস্তুত রূপপুর: চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বিদ্যুৎ
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।



