খেলাপি ঋণে ডুবছে ব্যাংক মূলধনও ঋণাত্মক
দেশের ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে। বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে। বিপুল অঙ্কের এই ঋণ আদায় না হওয়ায় একদিকে বাড়ছে ব্যাংকের আর্থিক ক্ষতি, অন্যদিকে সেই ক্ষতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত মূলধনও নেই।

