ধামরাইয়ে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
জাতীয় ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ের কালামপুরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, মেডিকেল ক্যাম্প, শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসহায় ডায়াবেটিস রোগীদের পাশে থাকার ঘোষণা দেন পপুলার হাসপাতালের মালিক ও মানবজমিন পত্রিকার সাংবাদিক আজাহারুল ইসলাম রাজু।

