সুশাসনের আলো ছড়ান, আস্থা ফেরান
গত ৮ নভেম্বর দেশ রূপান্তরের একটি প্রতিবেদনে বলা হয়েছে শেয়ারবাজারে পতন থামছে না। ‘বাজার মূলধনে টান, এক সপ্তাহে নেই হাজার কোটি টাকা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা সেই পুরনো চিত্র সামনে নিয়ে আসে, যা অস্বস্তির।



