রংপুরে বাড়ির ওপর বালুবোঝাই ট্রাক ঘুমন্ত শিশুর মৃত্যু
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম গুরুতর আহত হয়েছেন।



