অভাবের সংসারে গোল্ডেন জিপিএ-৫, বিচারক হতে চায় সুমনা
নুন আনতে পান্তা ফুরানোর সংসারে প্রতিটি ভোর শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই দিয়ে। সেই প্রতিকূলতা জয় করেই এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে আশার আলো জ্বেলেছে নাটোরের বড়াইগ্রামের অদম্য মেধাবী শিক্ষার্থী সুমনা খাতুন।



