কুমিল্লায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ১২ ব্যবসায়ী
সকালের আলো ফোটার আগেই সব হারালেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারের ১০ থেকে ১২ জন ব্যবসায়ী। শনিবার (১৪ নভেম্বর) ভোর সোয়া চারটার দিকে লাগা ভয়াবহ আগুনে তেল, গ্যাস সিলিন্ডার, ওষুধ ও মুদিদোকানসহ তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে গেছে।


