সুন্দরবন উপকূলে নারীদের চর্মরোগের বিস্তার, লবণাক্ত পানিই কি দায়ী
সুন্দরবন উপকূলের মানুষের কাছে লবণাক্ততা নতুন কোনো সমস্যা নয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ খাবার পানির সংকট, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের সঙ্গে লড়াই করছেন। তবে এসব সংকটের পাশাপাশি এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে চর্মরোগ।



