বৃষ্টির প্রভাবে দাম বেড়েছে সবজির
ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ নানা পদের শীতের সবজি এখন ঢাকার খুচরা বাজারে। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম সহনীয় পর্যায়ে নেমে এলেও হঠাৎই আবার দাম বেড়েছে। গত বুধবার ভোরে হওয়া বৃষ্টির প্রভাবে মান ও প্রকারভেদে বিভিন্ন সবজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে।



