রাশিয়ার ভলগোগ্রাদে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৪
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ভলগোগ্রাদের একটি শিল্পাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৩ নভেম্বর) আঞ্চলিক গভর্নর আন্দ্রেই বোচারভ এ তথ্য জানিয়েছেন।


