গাজীপুরে পোশাক কারখানায় ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু
গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে জেলা খাদ্য অধিদপ্তর। প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরের ৩০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ১৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।


