হাজীগঞ্জে দুলাল মেম্বার হত্যা: কসাই জাকির ও তার স্ত্রী গ্রেফতার
চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যা মামলায় কসাই জাকির ওরফে জাকির হোসেন এবং তার স্ত্রী আমেনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


