রাজাকার, আলবদর ও মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা করবে সরকার
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরি করবে সরকার। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানিয়েছেন।


