গ্যাসের চুলায় যখন হলুদ শিখা জ্বলবে
রান্নার সময় গ্যাসের চুলায় নীল শিখার পরিবর্তে হলুদ বা কমলা রঙের আগুন দেখা গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। কারণ এটি গ্যাসের অসম্পূর্ণ দহনের লক্ষণ হতে পারে। স্বাভাবিক অবস্থায় গ্যাস ও পর্যাপ্ত বাতাসের সঠিক মিশ্রণে চুলার শিখা নীল হয়।


