কক্সবাজারে ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফ-উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) রাতে পরিচালিত এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

