সারের ডিলার নিয়ে সংসদে হট্টগোল
সারা দেশে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্ত্রী, সন্তানসহ স্বজনদের সুবিধা দেওয়া এবং অর্থের বিনিময়ে সুপারিশ করার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে। বিরোধী দলীয় সদস্যরা ডিলার নিয়োগ প্রক্রিয়া পুনঃপর্যালোচনা করার দাবি জানান।
