মনপুরায় যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলার মনপুরায় উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। এছাড়া উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার এবং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারেও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

