৬ টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রায় ২৬৯ কোটি টাকা শুল্ক ফাঁকি
বুধবার (১১ সেপ্টেম্বর) সিআইআইডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যাল নিজস্ব উৎপাদন কাজে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগে ৬ শিল্প কারখানায় একযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ক-কর ফাঁকির প্রাথমিক প্রমানাদি পাওয়া গেছে।

