ঢামেকে ১১ দালাল আটক, কারাদণ্ড-জরিমানা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসআরবি-৩ এর অভিযানে ১১ দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


