সুন্দরবন জলদস্যুমুক্ত করার দাবিতে নৌকাবন্ধন
সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে ব্যতিক্রমী নৌকাবন্ধন করেছেন জেলে ও বাওয়ালিরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কয়েকশ নৌকা নিয়ে নদীতে ভাসমান অবস্থায় এ কর্মসূচি পালন করেন তারা।



