সরকারি দপ্তরে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২, পূরণে তিন মেয়াদি পরিকল্পনা
দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরসহ সরকারি দপ্তরে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব বিপুলসংখ্যক শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার।



