ইকবালের জীবনে কোরআনের প্রভাব
অবিভক্ত ভারতের খ্যাতিমান কবি মুহাম্মদ ইকবাল। তার কবিতা ও চিন্তায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে মুসলিম উম্মাহর জাগরণ, আত্মমর্যাদা ও স্বকীয় পরিচয়ের প্রত্যয়। তিনি বিশ্বাস করতেন, মানুষের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে সঠিক জ্ঞান ও আদর্শ।


