শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি। গতকাল রবিবার গৃহে, স্থায়ী ও অস্থায়ী ম-পে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী প্রতিমাতে মহাসমারোহে কালীপূজা অনুষ্ঠিত হয়।



