লোপেজের জোড়ায় আতলেতিকোর মাঠে পিছিয়ে পড়েও জিতল বার্সা
মেত্রোপলিতানোর গ্যালারির অসহনীয় কোলাহল, প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ আর প্রথমার্ধের চরম হতাশা মিলিয়ে বার্সেলোনার জন্য রাতটি বেশ কঠিন হতে পারত। কিন্তু হান্সি ফ্লিকের দল সব প্রতিকূলতা পেরিয়ে ঠিকই খুঁজে নিল জয়ের পথ।

