ভুটান ড্র করায় বাংলাদেশ সেমিফাইনালে
এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে চলে গেল বাংলাদেশ। শ্রীলংকার সঙ্গে ভুটানের ড্র হলেও শেষ চার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। রবিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে শ্রীলংকা ও ভুটান।


