অন্ধকারে পেঁচা কেন ভালো দেখে
সাধারণত ঘুমানোর সময় বা দিনের অতিরিক্ত কড়া আলো থেকে চোখ সুরক্ষিত রাখতে পেঁচা নিচের পাতা তুলে চোখ বুঁজে থাকে। তাদের চোখের পাতা মানুষের চেয়ে আলাদা। মানুষের মতো পেঁচার চোখের বল গোলাকার নয়, বরং টিউবের মতো লম্বা এবং হাড়ের রিং দিয়ে মাথার খুলির সঙ্গে শক্তভাবে আটকানো।



