সোনারগাঁয়ের ঐতিহ্য নিয়ে হানিফ সংকেত
সোনারগাঁয়ে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আজ রাত ৮টার সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে। ২০২১ সালের অক্টোবর মাসে ঐতিহাসিক বড় সর্দারবাড়ির সামনে আড়ম্বরপূর্ণভাবে এই পর্বটি ধারণ করা হয়েছিল।


