তায়েফ ও পূর্বাঞ্চলে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।




