বরুড়ার ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ, ‘জুতাসহ প্রবেশ করুন’
সরকারি দপ্তরের দরজায় সাধারণ মানুষের জন্য যেন এক সহজ আমন্ত্রণ—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ প্রবেশ করুন।’ কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দরজায় এমন বার্তা টাঙিয়েছেন ইউএনও আসাদুজ্জামান রনি।




