সাইবার হুমকি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ব্র্যাক ব্যাংক
ডিজিটাল ব্যাংকিংয়ের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকি। গ্রাহকের আর্থিক তথ্য চুরি, অনলাইন প্রতারণা, হ্যাকিং ও তথ্যপ্রযুক্তির অবকাঠামোয় হামলা এখন ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।


