ডিজিটাল ব্যাংকের চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা
ব্যাংকের শাখায় যাওয়া ছাড়াই সেবা পাওয়া, ঘরে বসে টাকা জমা, স্থানান্তর ও ঋণ নেওয়ার সুযোগ গ্রহণ ডিজিটাল ব্যাংক চালু হলে গ্রাহকের সামনে এমন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, গ্রামাঞ্চলের মানুষ ও প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠী এর সুফল পেতে পারে।



