ব্রাজিলিয়ানের গোলে মায়ামির ড্র, হলুদ কার্ড দেখলেন মেসি
আরও এক ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পেলেন না মেসি। পুরো ম্যাচে কড়া পাহারায় বন্দি থাকা, সুযোগ তৈরিতে ব্যর্থ হওয়া, আর প্রথমার্ধের শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখা, আর্জেন্টাইন জাদুকরের এমন নিষ্প্রভ রাতে অবশ্য নিশ্চিত হারের মুখ থেকে ফিরেছে ইন্টার মায়ামি।



